ভূমিকম্পে ধসে গেল নেপালের ঐতিহাসিক টাওয়ার

 
নেপালের রাজধানীতে কাঠমান্ডুতে শনিবারের ভূমিকম্পে ১৯ শতকে নির্মিতএকটি ঐতিহাসিক টাওয়ার ধসে গেছে। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
 
১৮৩২ সালে নির্মিত ধারারা টাওয়ারটির অাট তলার ব্যালকনি ১০ বছর আগে পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। আজকের ভূমিকম্পে টাওয়ারটি ধসে পড়লে এর নিচে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, টাওয়াটিতে ৫০ জনের মতো আটকা পড়েছেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
 
শনিবার নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।  উত্পত্তিস্থল নেপালের পোখরাতে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৯। সূত্র: রয়টার্স।