নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে আটক দুটি শিম্পাঞ্জিকে আর আটক রাখা যাবে না। তারা হেবিয়াস কর্পাস রিটের আওতায় পড়বে বলে গত সোমবার এক আদেশে জানিয়েছেন আদালতের বিচারক। বিচারক তাদের বৈধ নাগরিক হিসেবেও মর্যাদা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, হেবিয়াস কর্পাসের অধীনে কাউকে অবৈধভাবে আটকে রাখা যায় না।
জীবজন্তুর অধিকার সংরক্ষণ দল শিম্পাঞ্জি দুটির মুক্তির বিষয়ে আদালতে আবেদন করেছিলেন। আর আদালতও এ নিয়ে শুনানি আয়োজনে সম্মত হয়েছে। দলটির দাবি, শিম্পাঞ্জিকে এভাবে আটকে রাখা যায় না। কারণ তারা স্বাধীন এবং বুদ্ধিমান জীব। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক বারবারা জ্যাফে তার আদেশে বলেছেন, হারকিউলিস এবং লিও নামের দুটি শিম্পাঞ্জি হেবিয়াস কর্পাসের আওতায় আসবে। বিশ্বে কোনো প্রাণীর অধিকার রক্ষা নিয়ে এ ধরনের মামলা এবারই প্রথম। বিচারক তার এধরনের আদেশ দেয়ার কারণ ব্যাখ্যা করেননি। - এনবিসি নিউজ