নেপালে ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৮০ লাখ: জাতিসংঘ

নেপালের শক্তিশালী ভূমিকম্পে ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ এ কথা জানিয়ে বলেছে, দুর্গত এলাকায় ত্রিপল, পরিষ্কার পানি থেকে শুরু করে সাবান ও ওষুধের মতো ত্রাণ সামগ্রী জরুরী ভিত্তিতে পাঠানো দরকার।
 
নেপাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, শনিবার দুপুরের সংঘটিত সাত দশমিক নয় মাত্রার এ ভূমিকম্পে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪,০১০ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এতে আরো ৭,৫৯৮ জন আহত হয়েছেন।  
 
নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালার আশঙ্কা, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। IMG0
 
এদিকে খোলা আকাশের নিচে তৃতীয় রাত কাটানো বিপন্ন হাজারো মানুষের মাঝে ক্ষোভ সঞ্চার হচ্ছে।
 
জাতিসংঘের নেপাল দপ্তরের আবাসিক প্রতিনিধি সর্বশেষ সমীক্ষার পর এক প্রতিবেদনে বলা হয়,  প্রাথমিক হিসাব ও ভূমিকম্প তীব্রতার সর্বশেষ মানচিত্রানুযায়ী, ৩৯টি জেলার ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এদের মধ্যে ২০ লাখ মারাত্মক ক্ষতিগ্রস্ত ১১টি জেলার বাসিন্দা রয়েছে।
 
আর্ত মানবতার সেবায় কাঠমাণ্ডু ও এর আশপাশে খোলা জায়গায় এ পর্যন্ত ২১টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।