দক্ষিণ কোরিয়ার আপিল আদলতে দেশটির ডুবে যাওয়া সিওল নামের ফেরির ক্যাপ্টেন খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং আদালত তার যাবজ্জীবন সাজা বহাল রাখে। মঙ্গলবার আদালতের এক কর্মকর্তা এই কথা জানান।
দেশটির দক্ষিণাঞ্চলীয় গোয়াংজুর নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে নতুন এই রায় ঘোষণা করে। নিম্ন আদালত ক্যাপ্টেন লী জুন-সিউককে নরহত্যার দায় থেকে অব্যাহতি দিয়ে দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্ত করে এবং ৩৬ বছরের সাজা দেয়। কিন্তু নিম্ন আদালতের এই রায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে ফেরি ডুবির ঘটনায় নিহতদের পরিবারের স্বজনরা।
আপিল আবেদনের শুনানিতে প্রসিকিউটররা দায়িত্বে অবহেলার পরিবর্তে আদালতকে তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগের বিষয়টি বিবেচনা করার কথা বলেন।
তারা জোর দিয়ে বলেন, এই অপরাধে লী’র একমাত্র শাস্তি মৃত্যুদন্ড। কারণ লী যাত্রীদের নিশ্চিত মৃত্যু হবে জেনেও তাদের ছেড়ে চলে যান।
উল্লেখ্য, ডুবে যাওয়ার সময় ঐ ফেরিতে ৪৭৬ জন যাত্রী ছিল। এদের অধিকাংশ স্কুল শিক্ষার্থী ছিল।