থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মায়ানমারের ৯ অভিবাসী নিহত

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় সী ফুড ইন্ড্রাস্ট্রিতে কর্মরত মায়ানমারের কমপক্ষে ৯ অভিবাসী নিহত ও ১৭ জন আহত হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ মঙ্গলবার জানায়, ব্যাংকক থেকে ৪৫ কিলোমিটার দূরে সামুত সাখন প্রদেশে সী ফুড ইন্ড্রাস্ট্রিতে কর্মরত ২৬ শ্রমিক তাদের পালাবদলের পর ঐ গাড়িতে ওঠে। এরপর দুর্ঘটনা ঘটে।
 
প্রদেশের মুয়েং জেলা পুলিশের চাইয়ুথ থমা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, পিকআপ ট্রাকটি কারখানা থেকে কিছুদূর যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে। এতে নয়জন নিহত হয়।