পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

 
নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবার পাকিস্তানের ভূ-কম্পন অনুভূত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প হয়।
 
পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,  তাজাকিস্তানের সীমান্তবর্তী হিন্দুকুশ পর্বতমালায় ১৪৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
 
খাইবার পাখতুনের মালাকান্দ, সোয়াত, উচ্চ ও নিন্ম দির জেলায় এই ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
২০০৫ সালে পাকিস্তানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: পিটিআই।