থাইল্যান্ডের জঙ্গলে আরো কবরের সন্ধান

 
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গভীর জঙ্গলে আরো একটি শিবিরে পাঁচটি কবর আবিষ্কার করেছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। কবরগুলোতে অভিবাসীদের দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার এবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
এর আগে যে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল তার  থেকে এক কিলোমিটার দূরে এই শিবিরের সন্ধান পাওয়া গেছে।
 
থাইল্যান্ডের জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাবর্নসিরি সাংবাদিকদের বলেন, আমরা গতকাল সন্ধ্যায় দ্বিতীয় শিবিরের সন্ধান পাই।
 
তিনি আরো জানান, আমার সেখানে পাঁচটি কবরের সন্ধান পেয়েছি। কিন্তু সেখানে কোনো লাশ আছে কিনা তা এখনো নিশ্চিত হয়। কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।

গত সপ্তাহে মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার গভীর জঙ্গলে একটি শিবিরে গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিন থাই ও এক মালেশিয়ার নাগরিককে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি ও এবিসি।