জেল পালানোর ৫০ বছর পর আটক

 
৫০ বছরেরও বেশি সময় পর অবশেষে ধরা পড়লো যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া অপরাধী ফ্রাঙ্ক ফ্রেসওয়াটারস। তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফ্লোরিডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
১৯৫৭ সালে এক পথচারীকে হত্যার দায়ে ফ্রাঙ্কের জেল হয়। তাকে ওহিওর একটি কারাগারে রাখা হয়েছিল। দু'বছর পরই তিনি কারগার থেকে পালিয়ে যান।
 
এরপর ১৯৭৫ সালে ওয়েস্ট ভার্জিনিয়াতে তিনি ধরা পড়েও পালাতে সক্ষম হন তিনি। এর পর থেকেই গত ২০ বছর ধরে ছদ্ম নাম নিয়ে ফ্লোরিডায় বসবাস করছিলেন ফ্রাঙ্ক। বর্তমানে তার বয়স ৭৯ বছর।
 
ব্রেভার্ড কাউন্টির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, একটি ফাঁদ তৈরি করে ফ্রাঙ্ককে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তার স্বাক্ষর নিয়ে সেটি তার আঙ্গুলের ছাপের সাথে মেলানো হয়। এছাড়া এক সপ্তাহের পর্যবেক্ষণের পর তাকে তার পুরনো ছবি দেখালে তিনি স্বীকার করে নেয় যে তিনিই সেই জেল পলাতক ব্যক্তি। সূত্র: বিবিসি