নেপালে আবারো ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার এই কম্পন অনুভূত হয়। এদিকে গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় আট হাজার ছাড়িয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্প দুইটির উপকেন্দ্র ছিল সিন্ধুপালচক ও ডোলাখা জেলায়।
ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সিন্ধুপালচকে রাত দুইটা ১৯ মিনিটে চার মাত্রার কম্পন অনুভূত হয়। অন্যদিকে, ছয়টা ১৭ মিনিটে দোলাখা জেলায় রিখটার স্কেলে ৫ মাত্রার কম্পন অনুভূত হয়।
অবশ্য এই কম্পনের কারণে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ২৫ এপ্রিলের পর নেপালে ১৫০টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে, যা রিখটার স্কেলে ৪ মাত্রার বা তার বেশি ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে নিহতের সংখ্যা বেগে সাত হাজার ৮৮৫ জন হয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৩৯০ জন।
ভূমিকম্পের আঘাতে সিন্ধুপালচক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তিন হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে কাঠমান্ডু্তে ১ এক হাজার ২০৯ জন নিহত হয়েছেন।