ব্রিটেনে স্কটিশ জাতীয়তাবাদীদের উত্থান

 
ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৬টিতে জয়লাভ করেছে। ব্রিটেনের গণমাধ্যমগুলোতে স্বাধীনতাকামী এই দলটির উত্থানকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।  
 
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে স্কটল্যান্ডের ৫৫.৩ শতাংশ মানুষ স্বাধীনতার বিপক্ষে ভোট দেয়। ফলে সে যাত্রায় অখণ্ডতা রক্ষা হয় ইউনাইটেড কিংডমের। দলটি সেসময় স্বাধীনতার পক্ষে ভোট দেয়ার জন্য স্কটল্যান্ডে ব্যাপক প্রচারণা চালিয়েছিল।
 
শুক্রবার ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ঘোষিত ফলাফল থেকে দেখা যাচ্ছে স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষে দাঁড়িয়েছেন বিশাল সংখ্যক ভোটার। এর আগের নির্বাচনে দলটির ছয়জন পার্লামেন্ট সদস্য ছিল। সূত্র: বিবিসি