ব্রিটেনের সাধারণ নির্বাচনে ডেভিড ক্যামেরনের ‘চমৎকার বিজয়ে’ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তাকে অভিনন্দন জানান তিনি। খবর এএফপি’র।
এই নির্বাচনে জয়লাভ করে তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণ নিশ্চিত করলেন ক্যামেরন।
ওবামা এক বিবৃতিতে বলেন, য্ক্তুরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্ক অনেক গভীরে প্রোথিত এবং দেশ দু’টির অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে বিগত কয়েক বছর ধরে আমি বেশ ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আর এসব কাজ আমি উপভোগও করেছি। আমি দুই দেশের সম্পর্ক আরো জোরদারে ইচ্ছুক।