মিশরের একটি আদালত মোহাম্মদ হোসনি মোবারককে আবারো কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার দুই ছেলে জামাল মোহাম্মদ হোসনি মোবারক এবং আলা মোহাম্মদ হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সরকারি তহবিলের অর্থ ব্যয় করে নিজেদের কয়েকটি প্রাসাদের সংস্কার ও সাজসজ্জার কাজ করা এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অভিযোগে তাদের এ দণ্ড দেয়া হয়। এ সময় হোসনি মোবারক ও তার দুই ছেলে আদালতে উপস্থিত ছিলেন। IMG0
মিশরে ৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালে ব্যাপক গণ অভ্যুত্থানের পর ক্ষমতা থেকে উৎখাত হন হোসনি মোবারক।