দুর্নীতি মামলা থেকে জয়ললিতাকে অব্যাহতি

 
 
দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। সোমবার কর্নাটক হাইকোর্টের এই রায়ের ফলে আবারো মুখ্যমন্ত্রীর দায়িত্ব ফিরে পেতে পারেন প্রভাবশালী এই নেত্রী।
 
সম্পত্তির হিসাব বহির্ভূত মামলায় তামিলনাডুর চতুর্থবারের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে গত বছর চার বছরের কারাদণ্ড দেয় ব্যাঙ্গালুরুর একটি আদালত। কারাদণ্ডের সঙ্গে জয়ললিতাকে একশ কোটি রুপি জরিমানাও করা হয়।
 

১৯৯৬ সালের ১৪ জুন সম্পত্তির হিসাবে দুর্নীতির মামলাটি করেছিলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে জয়ললিতার বিরুদ্ধে ১৮ জুন তত্কালীন ডিএমকে সরকার এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। ২১ জুন জয়ললিতার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন আদালত।

 

১৯৯৭ সালের ৪ জুন ৬৬ কোটি ৬৫ লাখ হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে জয়ললিতার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। অবৈধ সম্পত্তির মধ্যে তার দুই হাজার একর জমি, ৩০ কেজি স্বর্ণ এবং ১২ হাজার শাড়ি রয়েছে।