ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। সোমবার এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বাসস’র।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস লাট্টাই থেকে উধমপুর যাওয়ার পথে মারোটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ ঘটনা ঘটে।
উধমপুরের উপ-কমিশনার যশ মুদগাল সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে।