কলম্বিয়ার মধ্যাঞ্চলে স্বর্ণ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে। কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সোমবার সর্বশেষ মৃতদেহ দু'টি উদ্ধারের পর সরকারের দুর্যোগ ত্রাণ সংস্থা ইউএনজিআরডি এক বিবৃতিতে জানায়, ‘এল টানেল নামের এই খনিটিতে আকস্মিক বন্যা দেখা দিলে ১৫ শ্রমিকের মৃতদেহ সেখানে আটকা পড়ে। পরে রাতদিন উদ্ধার তৎপরতা চালানো হয়। এখন সবগুলো মৃতদেহই উদ্ধার করা হল।’
১৩ মে মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর রিয়োসুসিওতে এ দুর্ঘটনা ঘটে।
তদন্ত কর্মকর্তারা জানান, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খনির পানির পাম্পটি বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে। এরফলে বন্যার সৃষ্টি হয় ও খনিটি ধসে পড়ে।