ভারতজুড়ে চলমান দাবদাহে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। মঙ্গলবার ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় রাজধানী নয়াদিল্লির রাস্তা গলতে শুরু করেছে।
এবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হিটস্ট্রোকে আক্রান্তদের জরুরি সেবা দেয়ার জন্য দেশটির হাসপাতালগুলো সতর্ক রয়েছে। প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
দাবদাহে দেশটির অন্ধ্রপ্রদেশ সবেচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে ৫৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাজ্যটিতে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বেশির ভাগ অঞ্চলে উপর দিয়ে দাবদহে বয়ে যাচ্ছে। সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দুই বছরের মধ্যে সেখানে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
একটি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, নয়াদিল্লির পাকা রাস্তার পথচারী পারপারের জেব্রা ক্রসিংয়ের সাদা রং গলে পিচের সাথে মিশে যাচ্ছে।
দাবদাহে তেলেঙ্গানা রাজ্যে ২৩১ জন ও উড়িষ্যা রাজ্যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।