পশ্চিমা সামরিক জোট নেটো এবং রাশিয়া পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু করেছে।
রাশিয়া উরাল পর্বত এবং পশ্চিম সাইবেরিয়ার আকাশে বিমানবাহিনী মহড়া শুরু করে । এতে অংশ নিচ্ছে ১২ হাজার সেনা এবং ২৫০ টি বিমান। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
অন্যদিকে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও অন্য আটটি ইউরোপীয় দেশ প্রায় ১শ’ টি জঙ্গি বিমান এবং ৪ হাজার সামরিক কর্মকর্তা নিয়ে মহড়া শুরু করেছে। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের সীমানায় দু সপ্তাহ ধরে চলবে এ মহড়া। রাশিয়া এবং ন্যাটো সোমবার এই মহড়া শুরু করে।
ইউক্রেইন নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্কে উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি এ মহড়া হচ্ছে।
রাশিয়া কয়েক মাস পর ‘সেন্টার-২০১৫’ নামে ব্যাপক একটি সামরিক মহড়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে শুরু হওয়া চারদিনের ওই মহড়া তারই প্রস্তুতি। খবর রয়টার্স