ইয়েমেন সীমান্তে গোলার আঘাতে ২ সৌদি সীমান্তরক্ষী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার আসির সীমান্ত অঞ্চলের জাহ্রান সাউথে সীমান্ত রক্ষীদের অবস্থান লক্ষ্য করে ‘ইয়েমেন থেকে সামরিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
মার্চের শেষ নাগাদ ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদ নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর সর্বশেষ এই ঘটনাটি নিয়ে ৩০ জনের মৃত্যু ঘটল। নিহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছে।