হুতিদের ছোড়া গোলার আঘাতে ২ সৌদি সীমান্ত রক্ষী নিহত

 
সৌদি-ইয়েমেন সীমান্তে হুতি বিদ্রোহীদের ছোড়া গোলার আঘাতে দুই সৌদি সীমান্তরক্ষী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।
 
রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার আসির এলাকায় সীমান্তরক্ষীদের অবস্থান লক্ষ্য করে ‘ইয়েমেন থেকে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। সূত্র: এএফপি