বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১০

 
ইরাকের বাগদাদে দুইটি অভিজাত হোটেলের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাবিলন হোটেল ও ইশতার হোটেলের সামনে এই হামলা চালানো হয়।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৩০জন আহত হয়েছেন।
 
পুলিশ বলেছে, ব্যাবিলন হোটেলের গাড়ি পার্কিংয়ে আরো একটি গাড়ি বোমার সন্ধান পাওয়া গেছে। তারা সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।
 
১২ বছর পর গত ফেব্রুয়ারিতে বাগদাদে রাত্রিকালীন কারফিউ তুলে নেয়া হয়। এরপর থেকেই সেখানে হামলা বেড়ে গেছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।