জাপানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা) ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের রাজধানী টোকিও থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে এর উৎপত্তিস্থল ছিল।