সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ৭১

 
সিরিয়ার আলেপ্পোয় শনিবার ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে। সরকারি হেলিকপ্টার থেকে উপর্যুপরি এই হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে মানবাধিকার কর্মীদের দাবি। খবর- বিবিসির।
 
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস'র দখলে থাকা আল বাব শহরে সামরিক হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে। এতে কমপক্ষে ৪৫ বেসামরিক নাগরিক নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
 
বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যারেল বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া সরকার। বিস্ফোরক ভর্তি বড় কন্টেইনার 'ব্যারেল বোমা' নামে পরিচিত।