যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বিয়াও মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী বিয়াও চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রেড আর্মি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন। দেলাওয়ারের সাবেক অ্যাটর্নি জেনারেল বিয়াও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একজন উঠতি তারকা ছিলেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক সমস্যায় তিনি আক্রান্ত হয়ে পড়েন। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য দেলাওয়ারে রাজ্যের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে ছিল তার।
IMG0
পৃথক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিয়াওয়ের বাবা জো বাইডেন দুঃখ প্রকাশ করেছেন।
২০১০ সালে বিয়াও বাইডেন মাইল্ড স্ট্রোক করেছিলেন। তিন বছর পর টেক্সাসের ক্যান্সার সেন্টারে তার অস্ত্রোপচার হয়।
২০০৮ সালে বিয়াও দেলাওয়ারের ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন হিসাবে ইরাক যুদ্ধে অংশ নেন। সূত্র: বিবিসি।