সিরিয়ায় ব্যারেল বোমা হামলার নিন্দা জাতিসংঘ দূতের

 
সিরিয়ায় ব্যারেল বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ দূত। উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি হেলিকপ্টার থেকে এ হামলায় ৭০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়।
 
শনিবারের এ হামলার পর এক বিবৃতিতে দূত স্টাফান ডি মিসতুরা বলেন, হেলিকপ্টার থেকে বেসামরিক জনগণের ওপর এ হামলা আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা দাবি করে।
 
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আল শার ও জিহাদী নিয়ন্ত্রিত আল বাব শহরে এ বোমা হামলায় অন্তত ৭১ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র: এএফপি