ভারতের পূর্ব আসামে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়ে পাস করেছেন ৩৭ বছর বয়সী এক গৃহবধূ। ঐ একই পরীক্ষায় তার ছেলে পেয়েছে তৃতীয় শ্রেণি।
হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, গত সপ্তাহে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়নমনি ৬৯.৮% নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। তিনি একটি বিষয়ে লেটার মার্কও পেয়েছেন। অন্যদিকে তার ১৮ বছর বয়সী ছেলে অঙ্কুর কোনো মতে তৃতীয় শ্রেণিতে পাস করেছেন।
নয়নমনি বলেন, ‘আমার পরিশ্রম সার্থক হয়েছে। ছেলের রেজাল্ট ভালো হলে আমি আরো বেশি খুশি হতাম।’