ইরাকে হামলায় ৩৭ জন নিহত: আইএসের ব্যাপারে সিদ্ধান্তে বৈঠকের প্রস্তুতি

ইরাকে পুলিশ ঘাঁটিতে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হওয়ার পর মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্যরা আইএসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

প্যারিসের ওই বৈঠকে ইরাক ও সিরিয়ায় যুদ্ধক্ষেত্রে আইএস জিহাদিদের বেশ কয়েকটি বড় ধরণের সাফল্য নিয়ে আলোচনা করা হবে। কর্মকর্তারা জানান, সোমবার এক আত্মঘাতী বোমা হামলাকারি ইরাকের সালেহেদিন প্রদেশে পুলিশ ঘাঁটিতে বিস্ফোরক বহনকারী গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৩৭ জন নিহত ও ৩০ জনের বেশী লোক আহত হয়েছে।
সামারা নগরীর পার্শ্ববর্তী একটি হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘এ হামলায় নিহত অধিকাংশ পুলিশ সদস্য।’ হামলার ঘটনায় হতাহতদের এ হাসপাতালে নেয়া হয়।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী জোটের বৈঠকে যোগ দেয়ার জন্য প্যারিসে যাচ্ছেন।
(বাসস)