আবারো ‘স্বাধীন কুইবেক’ করার ঘোষণা দিলো পার্টি কুইবেকোয়া

শুধু ভাষার কারণে ফ্রাঞ্চ অধ্যুষিত কুইবেক প্রদেশকে কানাডা থেকে পৃথক করে ‘স্বাধীন কুইবেক’ করার জন্য আবারো ঘোষণা দিলো পার্টি কুইবেকোয়া।
 
গত শুক্রবার পার্টি কুইবেকোয়া নেতা পিয়ের কার্ল পেলাদো অপর দুই প্রার্থী আলেকজান্ডার ক্লতাতিয়ার ও মার্টিন উয়েলেতকে হারিয়ে পার্টি কুইবেকোয়ার নতুন দলনেতা নির্বাচিত হন। পেলাদো ভোট পান ৫৭.৫৮ শতাংশ। এটি পার্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ভোট। এর আগে ১৯৮৫ সালে পিয়ের মার্ক জনসন ৫৮.৭০ শতাংশ ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে পেলাদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্লুতিয়ার পেয়েছেন ২৯.২১ শতাংশ ভোট। অপর প্রতিদ্বন্দ্ব উয়েলেত পেয়েছেন ১৩.২১ শতাংশ ভোট।
 
ফলাফল ঘোষণার সাথে সাথেই আবেগ আপ্লুত পেলাদো মাতৃভাষা ফ্রাঞ্চে  চিৎকার করে ওঠেন, ‘মেক কুইবেক এ কান্ট্রি।’  এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা উল্লাসে মেতে উঠে। তিনি আরো বলেন, 'আজ আমার বেদনার স্মৃতি মনে পড়ছে। মনে পড়ছে ১৯৮০ সালের ২০ মে’র কথা যেদিন প্রথম স্বাধীনতা প্রশ্নে গণভোটে হেরে যায় কুইবেক। আমার হাত থেকে স্বাধীন কুইবেকের পতাকা পড়ে গিয়েছিলো ...। আজ এই রাতে আপনারা শুধু একবার হ্যাঁ বলুন। দেশ স্বাধীন হওয়াটা কেবল সময়ের ব্যাপার।
 
প্রিয় সদস্যবৃন্দ, আমার নেতৃত্বের প্রতি আপনারা দৃঢ় ও সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন। এবার শুধু কুইবেককে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার পালা।’
 
উল্লেখ্য, ইতিপূর্বে এই বিচ্ছিন্নবাদীরা ১৯৮০ সালের ২০ মে এবং ১৯৯৫ সালে ৩০ অক্টোবর এই আন্দোলনের গণভোটে হেরে যায়। এবং তারা ১৯ মাসে আগে ক্ষমতায় এসে প্রথম দিনই সংসদ ভবন থেকে কানাডার জাতীয় পতাকা নামিয়ে ফেলেছিলো।