সহায়তা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হলেও শান্তিরক্ষীদের অনেকে যৌনতার বিনিময়ে পণ্য দেয় বলে জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিস (ওআইওএস) প্রতিবেদনটির তৈরি করেছে। খবর- বিবিসির।
এতে বলা হয়েছে, হাইতি ও লাইবেরিয়ার কয়েক শ' নারী ক্ষুধা ও দারিদ্র্যতার তাড়নায় যৌনতা বিক্রি করতে প্ররোচিত হয়েছেন। এসব নারীদের নগদ অর্থ, অলঙ্কার, মোবাইল ফোন এবং অন্যান্য পণ্য দেয়া হয়েছে।
২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৪৮০টি যৌন অসদাচরণ ও হেনস্থার অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এক-তৃতীয়াংশ অভিযোগের সঙ্গে শিশুরা জড়িয়ে আছে।
হাইতি ও লাইবেরিয়ার কয়েকশত নারী জানিয়েছেন, ক্ষুধা, দারিদ্র্য ও জীবনমান উন্নয়নের তাড়নায় জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে যৌনতা বিক্রি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশ করা ওই খসড়া প্রতিবেদনের উদ্ধৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষা মিশনে আছে এমন দুটি দেশের সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, বাণিজ্যিক যৌনতা একটি সাধারণ বিষয় হলেও শান্তিরক্ষা মিশনে বিষয়টি নিয়ে কোনো প্রতিবেদন দাখিল করা হয় না। হাইতির ২৩১ জন মানুষ জানিয়েছেন তারা শান্তিরক্ষীদের সঙ্গে বাণিজ্যিক যৌনতায় লিপ্ত হয়েছিলেন। কিছু ক্ষেত্রে প্রতিদানে কিছু না দেয়ার ঘটনায়, কয়েকজন নারী শান্তিরক্ষীদের ব্যাজ নিয়ে চলে গিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতারণা প্রকাশ করে দেয়ার হুমকি দেয়।
২০১৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরনের ৫১টি অভিযোগ এসেছে। এর আগের বছরও এরকম ৬৬ টি অভিযোগ পাওয়া গিয়েছিল। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের এক লাখ ২৫ হাজার শান্তিরক্ষী মোতায়েন আছেন।