প্রবল বর্ষণের কারণে নেপালের উত্তরপূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জন মারা গেছেন। এই ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
সহকারী জেলা প্রধান সুরেন্দ্র কুমার ভাট্টারি বলেছেন, পার্বত্য তাপলেজুং জেলায় ভূমিধসের কারলে অনেক বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। এখন ভূমিধসে ১৫ জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। তারা ধ্বসে যাওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কারণে প্রতিবছর নেপালে অনেক মানুষ মারা যায়।
এর আগে গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। সূত্র: এএফপি।