মিসরে প্রাচীন একটি মন্দিরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের ব্যর্থ করে দিয়েছে। মন্দিরটি পর্যটকদের মধ্যে জনপ্রিয় ছিল। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
বুধবার তিন হামলাকারী মন্দিরে প্রবেশ করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় এক জন হামলাকারী শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটান, দ্বিতীয়জন পুলিশের গুলিতে নিহত ও তৃতীয়জন গুরুতর আহত হন। এঘটনায় দু’জন বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ আহত হলেও কোনো পর্যটক আহত হননি।
আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘদিন পর্যটকশূন্য ছিল মিশর। সম্প্রতি দেশটিতে আবার আসতে শুরু করেছিল পর্যটকরা। বুধবারের ঘটনার পর মিসরের পূরাকীর্তি মন্ত্রী ঐতিহাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর আদেশ দিয়েছেন। গত সপ্তাহে গিজা পিরামিডের কাছে দুই পুলিশকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সূত্র: বিবিসি