মার্কিন গোয়েন্দা তথ্যে হ্যাকারদের হানা!

 
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক বাহিনীর সদস্যদের স্পর্শকাতর তথ্যে হানা দিয়েছে হ্যাকাররা। হ্যাকাররা চীনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা  হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
গত সপ্তাহে হ্যাকাররা আক্রমণ করলেও এখন এই তথ্য প্রকাশ করা হলো। হ্যাকাররা এসব তথ্য ব্যবহার করে সামরিক বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
 
তবে হ্যাকিংয়ের শিকার ‘অফিস অব পার্সোনেল মানেজমেন্ট (ওপিএম)’  এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, গোয়েন্দাদের তাদের চুল ও চোখের রং থেকে শুরু করে সব ধরনের তথ্যে আঘাত হেনেছে হ্যাকাররা। এমনকি তাদের আত্মীয় স্বজনদের ও বন্ধুবান্ধবদের বিস্তারিত তথ্যও আছে। সূত্র: বিবিসি।