২০০১ সালে আফগানিস্তানে তালেবানদের দ্বারা ধ্বংসকৃত জোড়া বুদ্ধ মূর্তির স্থানে ত্রিমাত্রিক প্রোজেক্টরের সাহায্যে এক রাতের জন্য ফিরিয়ে আনা সেই মূর্তির ছায়া।
দেশটির বামিয়ান উপত্যকায় তালেবানরা ধ্বংস করে দিয়েছিল গৌতম বুদ্ধের বিশালাকায় মূর্তি দুটি। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষিত পাহাড় কেটে বানানো মূর্তি দুটি ১৫০০ বছরের পুরনো ছিল।
সেই ঘটনার ১৪ বছর পরে এক রাতের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হল সেই মূর্তি। গত ৭ জুন চিনা দম্পতি জ্যানসন ইউ এবং লিয়ান ইউয়ের উদ্যোগে থ্রিডি আলোর মাধ্যমে বামিয়ানের উপত্যকায় ভেঙে যাওয়া মূর্তির শূন্যস্থানে ফের তৈরি করা হয় ওই মূর্তির প্রতিচ্ছবি। সূত্র: দ্য আটলান্টিক