পূর্ব ইউরোপে এবং বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্র ভারী অস্ত্রশস্ত্র মজুদ করলে পাল্টা পদক্ষেপ নেবে রাশিয়া। রুশ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউরি ইয়াকুবভ বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র মজুদ করে তাহলে ঠান্ডা যুদ্ধের পর সেটা হবে পেন্টাগনের একটি আক্রমণাত্মক পদক্ষেপ। তাহলে রাশিয়ারও আর কিছু করার থাকবে না। বাধ্য হয়েই আমরা পশ্চিমের কৌশলগত অবস্থানে সৈন্য এবং অস্ত্র নিয়োগ করবো। দেশটি পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তের কাছে ইস্কান্দার ক্ষেপনাস্ত্র রাখবে বলেও জানান ওই কর্মকর্তা। মার্কিন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, যদি অনুমোদন পাওয়া যায় তাহলে ঠান্ডা যুদ্ধের পর এটাই হবে প্রথম যে, যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে তার ন্যাটো মিত্রদের নিরাপত্তায় এ ধরনের ব্যবস্থা নিচ্ছে। আশা করা হচ্ছে, চলতি মাসে ব্রাসেলসে বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবং হোয়াইট হাউস অনুমোদন দিবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে।