শহরের বাইরের লোক প্রবেশ নিষিদ্ধ

শহরে হঠাত্ করে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে অভিনব পদ্ধতির শরণাপন্ন হয়েছে শহর কর্তৃপক্ষ।

আইন-শৃঙ্খলা কিংবা অন্য কোন বিষয়ে পরিবর্তন না এনে সরাসরি বাইরের মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বালমারের সৈকত-বান্ধব আবহওয়া এবং সি ফুড ফেস্টিভ্যালের কারণে সমপ্রতি শহরে মানুষের সংখ্যা যখন হুহু করে বাড়ছিলো তখনই এমন কড়া নিয়ম আরোপ করেছেন বালমারের মেয়র মাট ডোহেরটি।

এক ঘোষণায় মেয়র জানান, শহরে ৬ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। ধারণক্ষমতা না থাকায় সি ফুড ফেস্টিভ্যালে বাইরের কোন মানুষকে প্রবেশ করতে দেয়া হবে না। যাদের গাড়ির লাইসেন্সে বালমারের ঠিকানা রয়েছে শুধু তাদেরই শহরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। তবে ভেস্টিভ্যাল শেষ হলে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।-ইউপিআই