ফের ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাগুয়ার। মঙ্গলবার সকালে ‘রুটিন’ উড়ানের সময় উত্তর প্রদেশে এলাহাবাদের কাছে ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানটির দু’জন পাইলটই সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এদিন সকাল ৭টা ২৫-এ এলাহাবাদ থেকে উড়েছিল জাগুয়ারটি। ওড়ার ২২ মিনিট পর সেটি এলাহাবাদ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। এর আগে গত মার্চে হরিয়ানার কাছে একটি ধানক্ষেতের উপর ভেঙে পড়েছিল একটি জাগুয়ার। সেই ঘটনাতেও পাইলটরা সুরক্ষিত ছিলেন।
আনন্দবাজার পত্রিকা