সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। দেশটির চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে।
কমিটি বলেছে, বুধবার শাবান মাসের শেষ দিন। তাই বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, জাপান ও বিশ্বের অনেক দেশে বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু হবে। সূত্র: গাল্ফ নিউজ।