হাঙ্গেরির সীমান্ত বেষ্টনী নির্মাণের পরিকল্পনায় ‘ব্যথিত’ সার্বিয়া

 
সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে হাঙ্গেরির বেষ্টনী নির্মাণের পরিকল্পনার প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বেষ্টনী নির্মাণের কথা শুনে তিনি ‘ব্যথিত’ হয়েছেন। এ ধরণের পদক্ষেপ সার্বিয়া থেকে হাঙ্গেরিতে অভিবাসী প্রবেশ বন্ধ করার কোনো ‘সমাধান নয়’ বলেও তিনি মন্তব্য করেন।
 
হাঙ্গেরি কর্তৃপক্ষ গত বুধবার জানায়, অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে দেশ দুইটির মধ্যে ১৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে। অভিবাসন নিয়ে ইইউ’র সমাধান খুঁজে বের করার জন্য হাঙ্গেরি অপেক্ষা করতে পারেনা বলেও জানিয়ে দেয়া হয়।
 
হাঙ্গেরির এ ধরনের পরিকল্পনার পর নরওয়ে সফররত সার্বিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিস্মিত এবং ব্যথিত। এটি নিয়ে আমরা হাঙ্গেরির সঙ্গে আলোচনা করবো।’ সূত্র: বিবিসি