ইউক্রেন সমস্যার সমাধান পশ্চিমাদের হাতে: পুতিন

 
ইউক্রেন সমস্যার সমাধান পশ্চিমাদের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। এছাড়াও ইউক্রেন সংকট শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
 
শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন।
 
২০১৪ সালের শুরুর দিকে ইউক্রেন থেকে ক্রিমিয়া বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে যোগ দেয়ার পর থেকে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের অবনতি হতে শুরু করে রাশিয়ার।  রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেনের বিদ্রোহীদের মদত দিচ্ছে রাশিয়া।
 
ইউক্রেন সংকট শুরুর পর রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্নায়ুযুদ্ধ পরবর্তী সর্বোচ্চ তিক্ততায় পৌঁছেছে। সূত্র: ডয়েচে ভেলে।