থাইল্যান্ডের টাইগার টেম্পলকাণ্ডে ২২ জনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজন বৌদ্ধ ভিক্ষু ও মন্দির ট্রাস্টের ১৭ জন রয়েছেন। এদের সবার বিরুদ্ধে বন্যপ্রাণী পাচারের অভিযোগ আনা হয়েছে।
জীবিত ১১৯ টি বাঘ সরিয়ে নেয়ার এক দিন পরই মন্দিরের ফ্রিজার থেকে ৪০ টি মৃত বাঘ শাবক জব্দ করা হয়। সেখানে আরো একটি ভালুক ও চিতাবাঘেরও মৃতদেহ পাওয়া গেছে। মৃত বাঘ শাবকগুলো ফ্রিজে রাখার কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে চীনে ওষুধ তৈরির জন্য বাঘের হাড় ও অন্যান্য অংশের চাহিদা রয়েছে।
বাঘগুলোর কারণে মন্দিরটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। ১২ পাউন্ড দিয়ে বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ পেতেন পর্যটকরা। সূত্র: রয়টার্স