বেবি’স ডে আউটে সিংহের থাবা

‘বেবি’স ডে আউট’ ছবিটি যারা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন ছোট্ট বাচ্চারাও কতটা সাহসী হতে পারে। কিন্তু সেটা তবুও চলচ্চিত্র। সত্যি তো না। কিন্তু জাপানের এক বাচ্চার ক্ষেত্রে সত্যিই এরকম সাহসিকতার ঘটনা ঘটেছে!
 
অন্য পাঁচটা দিনের মতোই ছিল সেই দিনটা। চিড়িয়াখানায় মানুষের আনাগোনাটা অনেক বেশি। মা-বাবার হাত ধরে ছোট্ট বাচ্চারা গুটি গুটি পায়ে একটি খাঁচার দিকে যাচ্ছে। খাঁচায় বাঘ-সিংহ ও শিম্পাঞ্জিসহ অনেক প্রাণী বড় বড় চোখে তাকিয়ে আছে। শিশুদের চোখও সেদিকেই। এরই মধ্যে হলুদ রঙের হুডার পরে সিংহের খাঁচার গা ঘেঁষে দাঁড়িয়ে তখন দু’বছরের এক খুদে। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন মা-বাবা। এরই মধ্যে বাচ্চাটিকে দেখে পশুরা রাজা সিংহ সাহেব ধীরে ধীরে সিড়ি বেয়ে নেমে এলেন! খাঁচার সামনে এসে তিনি সবুজ ঘাসের ওপর হাটু গেড়ে বসলেন। বাচ্চাটির সঙ্গে চোখাচোখি হল তার।  বাচ্চাটি একটু পেছনে ফিরল, আর ওমনি সিংহ ঘুরে দাঁড়াল। শিশুটির দিকে তেড়ে এলো। কিন্তু পারল না। কারণ দুইজনের মাঝে ছিল কাঁচ। কাঁচের দেয়ালের কারণে বেঁচে গেল শিশুটি। তবে এরই মধ্যে শিশুটিও পেছনে পা ফেলতে শুরু করলো। এই দৃশ্য দেখে চমকে উঠলো চিড়িয়াখানার কর্মীরাই। টোকিওর চিবা জুলজিক্যাল পার্কের এই ঘটনায় আপাতত সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল। চিড়িয়াখানার কর্মীরা অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। বাচ্চাদের দেখলেই তার সঙ্গে খেলার জন্য এভাবেই ঝাঁপিয়ে পড়েন সিংহটি। - এনডিটিভি