ভারতে ক্যানসার-ডায়াবেটিসের ওষুধের দাম কমেছে

ভারতে ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধের দাম কমেছে। কমেছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং উচ্চ রক্তচাপজনিত রোগের ৫৬টি ওষুধের দামও। এসব ওষুধের দাম গড়ে ২৫ শতাংশ হারে কমেছে।
 
এরই মধ্যে ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ হারে কমানো ওষুধের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার।
 
ওষুধের দাম নিয়ন্ত্রণে দেশটির সরকার জানিয়েছে, যেসব উৎপাদনকারী সংস্থা নতুন তালিকা মানবে না তাদের অতিরিক্ত মূল্য ও এর উপর কর দিতে হবে।