ইস্তাম্বুল শহরে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে জানায় বিবিসি।
বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুলিশ ভ্যানের বড় একটি অংশ পুড়ে যাওয়ার ছবি দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স গিয়েছে। কিন্তু বোমা বিস্ফোরণে কতজন আহত বা নিহত হয়েছেন তা জানায়নি দেশটির গণমাধ্যম বা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কুর্দিদের সঙ্গে চলমান সংঘাতে কারণে ইস্তাম্বুলে গেল কয়েক বছর ধরেই এ ধরণের হামলার ঘটান ঘটছে। এ ছাড়াও সিরিয়া ইস্যুতে তুরস্কের অবস্থান নিয়ে ক্ষোভ আছে বেশ কিছু ইসলাম পন্থী সংগঠনের মধ্যে। বিবিসি।