হৃদপিণ্ডের সমস্যায় ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার দলের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
তবে বার্লুসকোনির (৭৯) অবস্থা উদ্বেগজনক নয় বলেও জানানো হয়েছে। তাকে স্যান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বয়স যখন ৭০ বছর তখন যুক্তরাষ্ট্রে গিয়ে হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়। এখন এ সংক্রান্ত কিছু পরীক্ষা -নিরীক্ষা করার জন্য তিনি ভর্তি হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
চার বার নির্বাচিত বার্লুসকোনিকে কর দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নারী কেলেঙ্কারির কারণেও সুবিদিত ছিলেন তিনি। -বিবিসি