ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বেতন পান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক তিনি ৮ হাজার রূপি বেতন পান।
ভারতে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী— সকলের বেতন কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে থাকে। সাংসদদের বেতন-সহ অন্যান্য রোজগারও গোটা দেশে এক। কিন্তু মুখ্যমন্ত্রী ও বিধায়কদের বেতন কাঠামো প্রতিটি রাজ্য আলাদা আলাদা করে ঠিক করে। আর সেই হিসেবে দেখা যাচ্ছে, বিধায়ক মন্ত্রীদের মাসিক আয়ের হিসেবে পশ্চিমবঙ্গ বরাবরই পিছনের সারিতে।
সেটা কত পেছনে সেটা বোঝা যাবে একটা তুলনায়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যেখানে মাসে ১ লাখ রূপি বেতন পান সেখানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বেতন মাত্র ৮ হাজার রূপি। দীর্ঘ সময় বামফ্রন্ট ক্ষমতায় থাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন-বৃদ্ধি হয়নি। বাংলাদেশের সীমান্তবর্তীর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন শেষ থেকে দ্বিতীয় স্থানে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বেতন ৯ হাজার ২০০ রূপি। এবেলা।