আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী কুন্দুজে ৪০ জনকে জিম্মি করেছে তালেবান জঙ্গিরা। সরকারিভাবে একথা জানানো হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কে তালেবান অনেকগুলো বাস থামায়। সেখান থেকে এসব লোক বন্দী করে নিয়ে যায়। গত সপ্তাহে একই সড়ক থেকে কমপক্ষে ১২ জন যাত্রীকে হত্যা করে তারা এবং ধারণা করা হয়, আরো ১০ জনকে তারা অপহরণ করেছে।
গত শরতে এই প্রদেশের রাজধানীকে প্রায় অকেজো করে ফেলেছিল জঙ্গিরা। তবে বর্তমানে শহরটির অধিকাংশ এলাকা নিরাপত্তা বাহিনী পুনরায় দখলে নিয়েছে। ২০০১ সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই শহরেই প্রথম হামলার ঘটনা ঘটায় তালেবান। ভ্রমণকারীদেরকে উত্তরোত্তর অপহরণ ও হত্যার ঘটনা দেশটিকে প্রায় অচল করে ফেলেছে। সূত্র: বিবিসি