পশ্চিম আফ্রিকার দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের সহায়তায় মুরগী প্রতিপালনের উদ্যোগ গ্রহণ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। তিনি সেখানে ১ লক্ষ মুরগী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, মুরগী পালন ও বিক্রির মাধ্যমে এসব দেশগুলোর দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষদের সচ্ছল করে তোলা যাবে।
জাতিসংঘের হিসেবে পশ্চিম আফ্রিকার ৪১ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বিল গেটসের মতে কোনো কৃষক যদি ৫টি মুরগী পালন করে তাহলে বছরে তার পক্ষে ১ হাজার ডলার আয় করা সম্ভব। উল্লেখ্য, দারিদ্র্য সীমা থেকে বের হয়ে আসতে বছরে ৭০০ ডলার আয় করতে হয়।
তিনি আরো যোগ করেন, এই অঞ্চলে উন্নত জাতের টিকা দেয়া মুরগী প্রতিপালনের হার বর্তমান ৫ শতাংশের চেয়ে বৃদ্ধি করে ২০ শতাংশে উন্নীত করতে হবে। তার মতে বিনিয়োগ হিসেবে মুরগি খুবই ভাল কারণ তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে। বিবিসি।