লস অ্যাঞ্জেলসে হাউর্থন শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এবিসি নিউজ জানায়, শুক্রবার বিমানটি দুই তলাবিশিষ্ট একটি বাড়ির উপর বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, একটি সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট প্লেন ব্রডওয়ে এর ৪৬০০ ব্লকে একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
এদিকে প্রত্যক্ষদর্শী একজন জানায়, বিমানটির ইঞ্জিনে সমস্যা হওয়ায় খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছিল এটি। এরপর এক সময় বাড়িটির ওপর আছড়ে পড়ে বিমানটি। এ সময় সেখানে থাকা সবাই বিমানটির দুই চালককে সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপর আগুন লেগে গেলে কারো পক্ষে তাদের সাহায্য করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিমানটির আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বিমানে থাকা দুজন মানুষ মারা যায়। এবিসি নিউজ।