কর্পূর দিয়ে চতুর্থ শ্রেণীর ১৫ শিক্ষার্থীকে ছ্যাকা দেয়ার অভিযোগে ভারতের তামিল নাড়ুর এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, পরীক্ষায় ফলাফল ভাল না হওয়ার শাস্তি স্বরূপ তাদের পায়ের কিছু অংশ কর্পূর ঢেলে পুড়িয়ে দেয়া হয়।
কিশোর বিচার আইনে স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তামিল নাড়ুর ভিলাপুরাম জেলা পুলিশের সুপারেনটেন্ডেন্ট নরেন্দ্র কুমার। স্থানীয় আদালত বিজয়ান্তিমালা নামের এই স্কুল শিক্ষিকাকে ২৪ জুন পর্যন্ত বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
এদিকে এ ঘটনায় প্রদেশের শিক্ষা বিভাগ থেকে এই নারী শিক্ষক ও স্কুলটির প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এনডিটিভি।