ব্রাসেলসে কৌশলগত বৈঠকে ইইউ-চীন

শুক্রবার ব্রাসেলসে চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের ষষ্ঠ কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এতে অংশ নেন চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি এবং ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা।
 
চীনের প্রতিনিধি ইইউকে তাদের সামগ্রিক উন্নয়নের অংশীদার বলে অভিহিত করেন। তিনি বলেন, তারা উভয়েই অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি চান, পাশাপাশি তারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চান। দুই নেতা গত জুনে ইইউ-চায়না বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছিল তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, যোগাযোগ, ডিজিটালাইজেশন, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজনৈতিক নিরাপত্তা, প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। আগামী মাসে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ১৮তম ইইউ-চীন শীর্ষ সন্মেলন সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। সূত্র: সিনহুয়া