সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে হাতে তৈরী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারীসহ ৫ জন আহত হয়েছেন। রাশিয়ান টুডে (আরটি) চীনের কর্মকর্তা ও সিসিটিভির বরাত দিয়ে এ কথা জানায়।
আরটি জানায়, স্থানীয় সময় রবিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। বিস্ফোরকভর্তি একটি বিয়ারের একটি বোতল দিয়ে তৈরী এ বিস্ফোরক নিজের লাগেজে করে নিয়ে এয়ারপোর্টে আসে হামলাকারী। পরবর্তীতে দুই নম্বর টার্মিনালের একটি তল্লাশি পয়েন্টে বোতলটি ছুড়ে মেরে বিস্ফোরিন ঘটানো হয়।
Airport officials: Explosion at #Shanghai Pudong Airport caused by “self-made explosives,” at least 3 injuredhttps://t.co/SCEwXvFobq
— CCTVNEWS (@cctvnews) June 12, 2016
এদিকে বিস্ফোরণ ঘটানোর পর হামলকারী একটি ছুরি বের করে নিজের ঘাড়ে আঘাত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে হামলায় আহত চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এই হামলা কেন ঘটানো হল তা সম্পর্কে কিছু জানায়নি সাংহাই।
উল্লেখ্য, ২০১৩ সালে এই বিমানবন্দরে হুইলচেয়ারে বসে এক ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটান। এর দায়ে তার ছয় বছরের জেল হয়। রাশিয়া টুডে।